শিরোনাম ::
শিরোনাম ::

হাইওয়ে পুলিশ দায়িত্ব না নিলে আমরাই ব্যবস্থা নেব- এমপি মান্নান

প্রকাশঃ


পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে দেশজুড়ে বৃক্ষরোপণ ও সবুজায়নের ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। 

সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কাঁচপুর সেতুর পূর্বঢালে এক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কাঁচপুর ও তৎসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মহাসড়কের পাশে অবৈধ টিকিট কাউন্টার ও ফুটপাত দখলের কারণেই মূলত এই যানজট। হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পুলিশ যদি যথাযথ দায়িত্ব পালন না করে, তবে জেলা পুলিশের সহায়তায় আমরা নিজেরাই এই বিশৃঙ্খলা নিরসনে কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও স্পষ্ট করেন যে, মহাসড়কের পাশে থাকা সকল বাস কাউন্টার দ্রুত নবনির্মিত বাস টার্মিনালে সরিয়ে নিতে হবে। জনভোগান্তি কমাতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, সরকারের সবুজায়ন উদ্যোগ ত্বরান্বিত হলে বায়ুদূষণ কমে আসবে এবং দেশ পরিবেশগতভাবে সমৃদ্ধ হবে। রোপণকৃত চারাগাছগুলো যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে পাহারাদারের ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির এই বিশেষ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। চারা রোপণের মাধ্যমে সংসদ সদস্য মান্নান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন