সোনারগাঁয়ে মিনিবার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
দুর্গাপ্রসাদ অগ্নিবীণা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। খেলা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল মীর। তিনি বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং খেলা শেষে বিজয় ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে নোবেল মীর বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠমুখী করা এখন সময়ের দাবি। অগ্নিবীণা ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং আগামীতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সাংবাদিক পারভেজ আহম্মেদ, সমাজসেবক মো. রিটন, ফয়েজ আহমেদ, মোহাম্মদ আলী, জালাল উদ্দিন, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক ইয়াকুব হোসেন (জিয়াউল) এবং সমাজসেবক ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পূর্ণ ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন মোহাম্মদ আলম, মোহাম্মদ নাঈদ সরকার ও মোহাম্মদ সুমন মিয়া। খেলা দেখতে মাঠে স্থানীয় কয়েকশ দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন