শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে গ্যাস চোরদের দৌরাত্ম্য রুখতে হিমশিম কর্তৃপক্ষ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অভিযানে প্রায় ৮৬০টি আবাসিক চুলা ও একটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী মৈষটেক, মিরেরটেক ও পিরোজপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিরেরটেক ও মৈষটেক এলাকায় প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ অবৈধ লাইন অপসারণ করা হয়। এর মাধ্যমে ছোট-বড় মিলিয়ে ৮৬০টি পরিবারের অবৈধ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। 

এদিকে, পিরোজপুরে সোনারগাঁ ইকোনমিক জোন পাশে একটি চুনা কারখানায় অভিযান চালিয়ে এর দুটি জ্বলন্ত ভাট্টি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই অভিযানের ফলে প্রতি ঘণ্টায় প্রায় ২২,০৬০ ঘনফুট গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এতে সরকারের দৈনিক প্রায় ১,১৭,৯৫০/- টাকার গ্যাস সাশ্রয় হবে।

অভিযান শেষে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত পাইপ ও মালামাল তিতাস কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন