প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
দ্রুত এ ঐতিহাসিক নদীটিকে পূণরখনন করে সংরক্ষণের দাবী জানানো হয় মানববন্ধনে।
বক্তারা আরও বলেন, সোনারগাঁওয়ে পঙ্খিরাজ নদীসহ অন্যান্য খাল ও জলাশয়গুলো ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে জোড় দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো.মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, সাংবাদিক লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন