শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ১ হাজার শিক্ষার্থী পেল গাছের চারা ও ছাতা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ (এক শিক্ষার্থী, এক গাছ) কর্মসূচির আওতায় ১ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে শিক্ষার্থীদের হাতে এসব চারা ও ছাতা তুলে দেওয়া হয়।

গোয়ালপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব-এর সভাপতিত্বে এবং সেলিম হোসেন দীপু-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজীব।

প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজীব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং নিয়মিত তার পরিচর্যা করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আহসান হাবিব শিক্ষার্থীদের শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সেগুলোর সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী আজগর, বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদ মাস্টার, সোনারগাঁ থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁ থানা ওলামা দলের সভাপতি ওমর ফারুক এবং সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল।

এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন