সোনারগাঁয়ে ঝোপে মিলল বিদেশি ওয়ান শুটারগান
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কাঁচপুর সংলগ্ন বালুরমাঠ এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাঁচপুর বালুরমাঠ এলাকার একটি চিহ্নিত মাদক ও ছিনতাইয়ের আড্ডায় বিশেষ অভিযান চালায় র্যাব-১১ (সিপিসি-১)-এর একটি দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত একদল দুষ্কৃতকারী দ্রুত সটকে পড়ে।
পরবর্তীতে সন্দেহভাজন ওই স্পট ও তার চারপাশের ঝোপঝাড়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ঝোপের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় পরিত্যক্ত একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য ইতোমধ্যে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন