শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মাদক ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলার দুই ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক মামলার আসামিরা হলেন— সোনারগাঁয়ের কোম্পানীগঞ্জ এলাকার আ: হামিদ পাগলার ছেলে আব্দুল মজিদ (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চান্দখলা এলাকার জুনায়েদ মিয়ার স্ত্রী ফাহিমা খানম (২০)।

অন্যদিকে, পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন— সেনপাড়া এলাকার মৃত শামছুল হকের ছেলে ফারুক ওরফে হৃদয় এবং লাদুরচর (পূর্বপাড়া) এলাকার নুরু মিয়ার ছেলে মো: রুহুল আমিন (২১)।

সোনারগাঁ অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন