শিরোনাম ::
শিরোনাম ::

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নতুন সিবিএ কমিটি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মচারী ইউনিয়নের ভোটাররা। তাঁদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান। সঞ্চালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মিজানুর রহমান।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন, সহসভাপতি মো. বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন কাজী মো. মিজানুর রহমান।

নতুন কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদে রয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান ও হিসাবরক্ষক মো. আব্দুর রহিম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

সিবিএ ইউনিয়নের সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর কর্তৃপক্ষের কর্মচারী বান্ধব মানসিকতা ও সহযোগিতা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, শৃঙ্খলা, সুষ্ঠু কর্মপরিবেশ ও লোক ও কারুশিল্প  ফাউন্ডেশনের উন্নয়ন আরও গতিশীল হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন