শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকা বিভাগীয় জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আহ্বায়ক রাশেদ সদস্য সচিব মাহদি

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা এবং দক্ষতা উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে গঠন করা হয়েছে ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)’–এর ঢাকা বিভাগীয় কমিটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে ৯ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে শাহিনুর ইসলাম (চ্যানেল আই) শোভন কমল (রিপাবলিক) সুমন কুমার রায় (দৈনিক স্বদেশ বিচিত্রা) তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিজনেস 

স্ট্যান্ডার্ড এর রাশেদ নিজাম এবং স্টার নিউজ এর মাহদি হাসানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্প বাণিজ্য সংবাদ এর তরুণ লাল বেগি। 

সংগঠনটির উদ্যোক্তারা জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে এবং আর্টিকেল ১৯-এর সহযোগিতায় সাংবাদিক সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে বিজেপিসি। খুলনা অঞ্চল থেকে কার্যক্রম শুরু করা এই প্ল্যাটফর্মটি গত দুই বছর ধরে দেশজুড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছে।

আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও ভীতিহীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়-ভীতি, সামাজিক বা রাজনৈতিক চাপমুক্ত হয়ে সত্য প্রকাশ করতে পারেন, সে জন্য সব গণমাধ্যমকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।

সভায় ঢাকা বিভাগের সাংবাদিকদের নানা সংকট, পেশাগত জীবনের ঝুঁকি, প্রশিক্ষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে রাজধানী ও আশপাশের জেলাগুলোতে সংগঠনের পরিধি আরও জোরদার করার তাগিদ দেন উপস্থিত নেতৃবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতারা বলেন, পেশাগত মর্যাদা পুনর্দখল ও সাংবাদিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় ঢাকা অঞ্চলের সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে তারা রাজপথে ও টেবিলে সমানভাবে সোচ্চার থাকবেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন