শিরোনাম ::
শিরোনাম ::

পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শুক্কুর আলী বহিষ্কার করা হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. শুক্কুর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি ব্যবহার, দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নিয়মনীতি অমান্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগ বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিএনপির সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে বহিষ্কারের পর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মো. শুক্কুর আলীর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতার ব্যক্তিগত কর্মকাণ্ড বা ভবিষ্যতে কোনো ধরনের অনিয়মের দায় বিএনপি বহন করবে না।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজির অভিযোগ, দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি এবং দলীয় শৃঙ্খলা অমান্যের বিষয়গুলো বিবেচনা করেই মো. শুক্কুর আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন