সোনারগাঁয়ে ভুয়া র্যাব পরিচয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার
![]() |
| সোনারগাঁয়ে ভুয়া র্যাব পরিচয়ে গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা র্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জাম। |
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার আব্দুর রবের ছেলে মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার আমনা আমতলী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)।
পুলিশ জানিয়েছে, তারা রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
তিনি জানান,চেকপোস্টে দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাকের চারটি কালো কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার এবং ৯০টি প্লাস্টিক ওয়ার টাই উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে ‘মো. সুমন হোসেন’ নামের একটি ভুয়া র্যাব পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তাকে কনস্টেবল হিসেবে উল্লেখ করা ছিল। পুলিশ একটি FZ-1 মোটরসাইকেল, একটি ওয়ালটন ও একটি রেডমি মোবাইল ফোনও জব্দ করেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন