শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের মৃত সোহাগ খাঁনের মেয়ে ও জুনায়েদ মিয়ার স্ত্রী।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এমন অপরাধবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন