প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মজিদ (৩৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মজিদ সোনারগাঁ থানার কোম্পানীগঞ্জ গ্রামের আঃ হামিদ পাগলার ছেলে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন