শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

সোনারগাঁয়ে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁ ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো— সোনারগাঁ উপজেলার চর ভূলুয়া দক্ষিণ পাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে সিফাত হাওলাদার (১৯), একই এলাকার আজগরের ছেলে মোঃ হৃদয় (২২) এবং মুরাদপুর দেওয়ান বাগ এলাকার সাইদুর রহমানের ছেলে মোঃ বিজয় (১৯)।

পরবর্তীতে আটককৃতদের সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ড প্রদান করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সুপারের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন