শিরোনাম ::
শিরোনাম ::

পানামনগরে ফটো সাংবাদিকদের পরিচ্ছন্নতার শপথ করাল বিডি ক্লিন

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এ কর্মসূচিতে ঢাকাস্থ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকদের পরিচ্ছন্নতার শপথ পাঠ করানো হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক পানামনগরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন ফটো সাংবাদিকদের সংগঠন সাটার ক্রাফট একাডেমির ফটোওয়াক ও সোনারগাঁও ভ্রমণ কমিটি–২০২৬-এর সদস্যরা।

এ সময় সংগঠনটির আহ্বায়ক হক মাওলা বলেন, পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। নিজের আঙিনা থেকেই পরিচ্ছন্নতার অভিযান শুরু করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কামরুজ্জামান রানার উদ্যোগে সংগঠনটির পক্ষ থেকে সাটার ক্রাফট একাডেমির অর্ধশতাধিক সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কর্মসূচি শেষে ফটো সাংবাদিকরা সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং মেঘনা নদী পরিদর্শন করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন