শিরোনাম ::
শিরোনাম ::

বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মুক্ত বাংলাদেশ ডেস্কঃ
 
বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।


গ্রামবাসী ট্রান্সর্ফমা চুরি করার সময় তিন চোরকে হাতে নাতে আটক করে। গ্রেপ্তারকৃত চোর মামুন, স্বপন ও রফিকুল। পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে।



পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর পশ্চিমপাড়া গ্রামে গত শুক্রবার মধ্যরাতে একটি চোরের দল হানা দেয়। চোরেরদল রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামে থাকা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমাটি চুরি করার সময় এলাকাবাসী টের পেয়ে যায়।



পল্লী বিদ্যুতের খুঁটি থেকে চোরেরা ট্রাসফরমাটি নামাতে দেখে এলাকাবাসী তিন চোরকে হাতেনাতে আটক করে। এসময় বকুল নামে ১ চোর পালিয়ে যায়। এক পর্যায়ে এলাকাবাসী আটককৃত তিন চোরের হাত-পা বেঁধে গণধোলাই দেয়। পরে শনিবার সকালে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটককৃত তিন চোরকে পুলিশের কাছে সোর্পদ করে।



গ্রেপ্তারকৃত মো. মামুন উপজেলার বারদী ইউনিয়নের মসলেন্দপুর খাসবাগ গ্রামের মো. কাসেম মিয়ার ছেলে, স্বপন একই গ্রামে আক্তার হোসেনের ছেলে ও রফিকুল ইসলাম নোয়াগাঁওয়ের বিশনন্দী গ্রামের উসমান ভান্ডারীর ছেলে। স্থানীয়দের ধারণা, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং এর আগেও এলাকা জুড়ে বিদ্যুতের সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।



সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, এলাকাবাসী তিন চোরকে আটক করেছে। তাদেরকে থানায় পুলিশের হেফাজতে আনা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন