শিরোনাম ::
শিরোনাম ::

জমি সংক্রান্ত বিরোধে হামলা নারীসহ একই পরিবারের ৪জনকে পিটিয়ে জখম

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলা চালিয়ে নারীসহ একই পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার  সাদিপুর মাওলানা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এঘটনায় সন্ধ্যায় আহত নাছিমা আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানা অভিযোগ দায়ের করেন।

জানা যায়,  উপজেলার সাদিপুর মাওলানা বাড়ি এলাকায় বাহারাইন প্রবাসী দুলাল মিয়া ও তার স্ত্রী নাছিমা আক্তার ওই এলাকার খোরশেদ আলম তার ভাই মাওলানা সাইফুল আলমের কাছ থেকে জমি ক্রয় করে ভোগ দখলে আছেন৷ এ জমি নিয়ে খোরশেদ আলমের ভাইদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে ওই এলাকায় আল-আমিনের নেতৃত্বে সামসুল আলম, ছাহাদ মিয়া, হারুনুর রশিদ, রিফাত মিয়া, আরিফ হোসেনসহ ১০-১২ জনের একটি দল হকিস্টিক, লাঠিসোটা, রামদা, ছোরা, লোহার রড ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। ওই জমি দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম, ওমান প্রবাসী ছেলে আশিক মিয়া, ছিমেল ও মেয়ে নুসরাত জাহানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদের  ডাক চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তও করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার 

বিকেলে প্রবাসীর স্ত্রী আহত নাছিমা আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানা অভিযোগ দায়ের করেন।

আহত নাছিমা আক্তার জানান, তার স্বামী ও  ছেলে প্রবাসী। সাদিপুর এলাকায় কাগজপত্র যাচাই বাছাই করে জমি ক্রয় করেন। জমি বিক্রেতাদের ভাইদের মধ্যে বিরোধ দেখা দিলে তাদের ক্রয়কৃত জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এ জমি দখলে বাধা দেওয়ায় তার পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এক পর্যায়ে তার মেয়ের স্পর্শকাতর স্থানে আঘাত করে ও শ্লীলতাহানি করে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। 

অভিযুক্ত আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার চাচারা তাদের সম্পত্তি পারিবারিক বন্টন ছাড়াই বিক্রি করে দিয়েছেন। তার দুই চাচা বেশি মূল্যের জমি বিক্রি করেছেন। তাদের কম মূল্যের জমি দিয়েছেন। এ নিয়ে সালিশ ডাকা হয়। তার চাচারা সালিশে না আসায় দখলে নিয়েছি ওই জমি৷ জমি দখলে বাধা দেওয়ার উভয় পক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি হয়।  তবে মারধর করা হয়নি।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন