শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে যুবদলের আনন্দ র‌্যালী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ উল্লাস করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের নেতাকর্মীরা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।


মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ পৃথকভাবে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আনন্দ র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়নগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।


এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুবদল নেতা রাকিব হাসানসহ বিএনপি, যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নেতৃবৃন্দ বাদ্যবাজনা বাজিয়ে দলীয় পতাকা ও গাড়ি বহর নিয়ে আনন্দ র‌্যালী মাধ্যমে ব্যাপক শোডাউন করে। দুপুরে এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করেন। 

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন