[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ৪টি চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

প্রকাশঃ


সোনারগাঁয়ে উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  ও চারটি চুনা কারখানার গুড়িয়ে দিয়েছে তিতাস।


মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার  ইকোনমিক জোনের গেটের পূর্ব পাশে ২টি, পশ্চিম পাশে ১টি এবং ঝাউচর বালুর মাঠের সামনে আরও ১টি—মোট ৪টি চুনা কারখানা এক্সকেভেটর দিয়ে ধ্বংস করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সায়মা রাইয়ান এবং তিতাস সোনারগাঁ জোনের ম্যানেজার (প্রকৌশলী) শবিউল আওয়াল।


এ সময় আরও উপস্থিত ছিলেন—সহকারী প্রকৌশলী অনিক মিয়া, সালাউদ্দিন, তিতাসের অন্যান্য কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।


তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন