শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁ যুবদলে বহিষ্কারের কোপ: বাদ পড়লেন আহ্বায়কসহ ৪ নেতা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতৃবৃন্দরা হলো, সোনারগাঁও উপজেলা যুবদল আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক, কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব  দেলোয়ার হোসেন দুলু,  নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তাঁদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই বহিষ্কারের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন