জমজমাট ফাইনালে সুপার ওভারে নিষ্পত্তি, সোনারগাঁ লিজেন্ড কাপে চ্যাম্পিয়ন সোনালী অতীত

মুক্ত বাংলাদেশ
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ০১, ২০২৬ Last Updated 2026-02-01T07:52:43Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫ প্লাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শনিবার বিকেলে সোনারগাঁ স্টেডিয়াম মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় কাঁচপুর জনকল্যাণ সংস্থা ও সোনালী অতীত নামের দুটি শক্তিশালী দল। নির্ধারিত ওভারে খেলা শেষে দুই দলের স্কোর সমান হলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। রুদ্ধশ্বাস এই সুপার ওভারে শেষ পর্যন্ত সোনালী অতীত দল জয় লাভ করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।


ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম সম্পাদক জাহের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য হরযত আলী রানা, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন, সোনারগাঁ পৌর যুবদল নেতা সালে মুসা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলামিন, ব্লু-ঢাকা এর চেয়ারম্যান শামীম আহমেদ।


এছাড়াও উপস্থিত ছিলেন ইকরামুল হাসান বাদল, তোফায়েল গাজী, মো. মশিউর রহমান, মো. রাসেল, বুলবুল আহমেদ, জয়নাল আহমেদ বাপ্পি ও ওসমান গনি রিতুসহ আরও অনেকে।


প্রধান অতিথির বক্তব্যে ইকবাল মজুমদার তৌহিদ বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। পাশাপাশি দেশের ক্রিকেটে ভালো মানের তরুণ ও উদীয়মান খেলোয়াড় তৈরি করতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।


খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • জমজমাট ফাইনালে সুপার ওভারে নিষ্পত্তি, সোনারগাঁ লিজেন্ড কাপে চ্যাম্পিয়ন সোনালী অতীত

জনপ্রিয়