মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ার অঙ্গীকার আজহারুল ইসলাম মান্নানের

মুক্ত বাংলাদেশ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ০৫, ২০২৬ Last Updated 2026-02-05T13:15:27Z


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নির্বাচিত হলে সোনারগাঁকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।


আজহারুল ইসলাম মান্নান বলেন, "৫ আগস্ট পরবর্তী সময়ে যে গণজোয়ার আমরা দেখছি, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদ। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।" তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, বিএনপি ক্ষমতায় আসলে মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের সোনারগাঁয়ে কোনো ঠাঁই হবে না।


বক্তব্যে তিনি নারী নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নারীদের জন্য কর্মক্ষেত্রে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হবে। জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রশাসনের প্রধান অগ্রাধিকার।


গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন,আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বৈদ্যেরবাজার ইউনিয়ন। মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।তাজুল সরকার, সভাপতি, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি। হারুন-অর-রশিদ মিঠু, সাবেক সহ-সভাপতি, জেলা যুবদল। নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক, যুবদল।সাদিকুর রহমান সেন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক, পৌর বিএনপি। এ ছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থক এই প্রচারণায় অংশ নেন।


পথসভাগুলোতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, সাধারণ মানুষের এই ব্যাপক উপস্থিতি নির্বাচনী মাঠে 'ধানের শীষ' প্রতীকের পক্ষে একটি শক্তিশালী জনসমর্থনের প্রতিফলন।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ার অঙ্গীকার আজহারুল ইসলাম মান্নানের