শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  এক কেজি গাঁজাসহ মোঃ হেলাল শরীফ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার মেঘনা ঘাট এলাকার ফ্রেশ কোম্পানির ট্রান্সপোর্ট ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মোঃ হেলাল শরীফ রাজবাড়ী সদর উপজেলার খান খানাপুর গ্রামের মোঃ মুকুল শরীফের ছেলে। সে বর্তমানে সোনারগাঁ থানার প্রতাপেরচর এলাকায় গফুর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন