বিপিএলজয়ী রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর ও শিল্পোদ্যোক্তা সোহেল রানা’র জন্মদিন আজ
সোহেল রানা কেবল একজন সফল ব্যবসায়ীই নন, বরং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রথম অংশগ্রহণেই রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর হিসেবে শিরোপা জয়ের কৃতিত্ব তাকে ক্রীড়া ব্যবস্থাপনায় অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার দূরদর্শী নেতৃত্বে এওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডও দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার প্রসারে তার নিঃস্বার্থ প্রচেষ্টা সর্বমহলে প্রশংসিত। বিশেষ করে সোনারগাঁও
য়ের ক্রীড়া উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ এলাকার মানুষের কাছে তাকে একজন জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।
সোহেল রানা’র জন্মদিন উপলক্ষে পরিবার এবং সোনারগাঁও বাসীর পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা বলেন সোহেল রানা’র ব্যবসায়িক দূরদর্শিতা এবং ক্রীড়াঙ্গনে তাঁর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
সোনারগাঁয়ের বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন পৃথক বার্তায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। দোয়া ও ভালোবাসায় সিক্ত এই দিনে দেশজুড়ে তার শুভাকাঙ্ক্ষীরা তার সমৃদ্ধ আগামী কামনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন