যানজট ও অপরাধমুক্ত মোগরাপাড়া গড়তে রাজপথে সোনারগাঁর ইউএনও
উচ্ছেদ অভিযানের যৌক্তিকতা তুলে ধরে ইউএনও জানান, মহাসড়কের এই পয়েন্টে তীব্র যানজট শুধু যাতায়াতে বিঘ্ন ঘটায় না, বরং এর সাথে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের গভীর সংযোগ রয়েছে। বিপুল সংখ্যক মানুষের বাড়ি ফেরা নিরাপদ করতে এবং জানমালের সুরক্ষা দিতেই এই 'চেইন রিঅ্যাকশন' বন্ধ করা জরুরি ছিল।
এবারের অভিযানে স্থানীয় প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
ইউএনও তার বার্তায় উল্লেখ করেন, সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া অভিযানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টিও প্রশাসনের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। মোগরাপাড়া চৌরাস্তাকে স্থায়ীভাবে দখলমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এখন থেকে নিয়মিত তদারকি চলবে। ইউএনও ঘোষণা করেন, নিয়মিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা। প্রতিদিন বিকেল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত। পরিবেশ পুরোপুরি সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলাকে একটি পরিকল্পিত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা চেয়েছেন আসিফ আল জিনাত। তিনি বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা এবং জনসচেতনতার মাধ্যমে দ্রুতই পরিস্থিতির স্থায়ী পরিবর্তন আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন