শিরোনাম ::
শিরোনাম ::

নারায়ণগঞ্জে ২টি চুন কারখানা গুঁড়িয়ে দিলো তিতাস

প্রকাশঃ


নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর এলাকায় চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে নয়াপুর ও আন্দিরপাড় এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ২ কিলোমিটার অবৈধ পাইপলাইন এবং ৩টি চুন কারখানার ৭টি ভাট্টি এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৩০০টি আবাসিক ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এই উচ্ছেদের ফলে দৈনিক ২০,৩০০ ঘনফুট গ্যাস চুরি বন্ধ হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৪ হাজার ৬৬৭ টাকা।

ফায়ার সার্ভিসের সহায়তায় ভাট্টির আগুন নিয়ন্ত্রণ করে তিতাসের কারিগরি দল সোর্স পয়েন্টে স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

অভিযানের সময় কারখানার মালিকদের কাউকে পাওয়া না যাওয়ায় কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।

সরকারি সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাস গ্যাসের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন