সোনারগাঁয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি মান্নানের
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি মান্নান বলেন, সোনারগাঁয়ে এ বছর ৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে সবাইকে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের সহযোগিতার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে শাড়ি ও আর্থিক সহায়তা দিতে পেরে তিনি আনন্দিত। সোনারগাঁয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাবেক যুবদল নেতা হারুন রশীদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা এবং বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সদস্যরা।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করছেন। পূজামণ্ডপ পরিদর্শন ও সহযোগিতার জন্য সংসদ সদস্যের প্রতি সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন