শিরোনাম ::
শিরোনাম ::

স্বাধীনতাই বাঙালির অস্তিত্ব ও আত্মপরিচয়, এমপি মান্নান

প্রকাশঃ


স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয় ও আমাদের গর্ব। এই স্বাধীনতাকে ভুলে যাওয়ার অর্থ হলো নিজেদের ইতিহাসকে অস্বীকার করা। প্রকৃতপক্ষে স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব।

বুধবার (২৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত ‘স্বাধীনতা স্মৃতি স্তম্ভ’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

উদ্বোধনী বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর আজ যখন এই স্মৃতি স্তম্ভটি দাঁড়িয়েছে, তখন এটি কেবল একটি স্থাপনা হিসেবে নয়, বরং আমাদের ত্যাগ, দীর্ঘ সংগ্রাম আর আত্মমর্যাদার প্রতীক হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যেন এই স্তম্ভ দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাঁদের মহান আত্মত্যাগের কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই স্বাধীনতা স্মৃতি স্তম্ভটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। প্রকল্পটির পরিকল্পনা ও সার্বিক কারিগরি সহযোগিতায় ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।

জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতি স্তম্ভের ফলক উন্মোচন করেন এবং শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত পরিচালনা করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন