শিরোনাম ::
শিরোনাম ::

ফেসবুক সাংবাদিক বনাম প্রকৃত সাংবাদিক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সাম্প্রতিক সময়ে কথিত ‘ফেসবুক সাংবাদিক’ ও নামধারী সাংবাদিকদের অপ-সাংবাদিকতা এবং ব্ল্যাকমেইলিং চরম আকার ধারণ করেছে। কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি বা নীতিমালা না মেনে, শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডি ও পেজকে পুঁজি করে একশ্রেণীর মানুষ নিজেদের ‘সাংবাদিক’ দাবি করে দেদারসে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি। এতে করে যেমন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন, তেমনি তীব্র সংকটে পড়ছে মূলধারার প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, এসব নামধারী সাংবাদিকদের নির্দিষ্ট কোনো সংবাদপত্র, টেলিভিশন বা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল নেই। নিজের ফেসবুক আইডির নামের আগে ‘সাংবাদিক’ তকমা জুড়ে দিয়েই এরা রাতারাতি বিশাল বড় মাপের সাংবাদিক বনে যান। এরপর মাঠপর্যায়ে গিয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছোটখাটো ত্রুটি খুঁজে বের করে ফেসবুকে পোস্ট দেওয়ার ভয় দেখিয়ে কিংবা লাইভ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলেই মনগড়া ও ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ব্ল্যাকমেইলিং চক্র গড়ে তুলেছে এরা।

অনুসন্ধানে দেখা যায়, প্রকৃত পেশাদার সাংবাদিক এবং এই ফেসবুকভিত্তিক সাংবাদিকদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে, যা নিচে তুলে ধরা হলো,

প্রকৃত সাংবাদিক: তারা সরকার অনুমোদিত মূলধারার গণমাধ্যম (জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল বা নিবন্ধিত অনলাইন পোর্টাল)-এর কার্ডধারী প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাদের সংবাদ পরিবেশনে রাষ্ট্রীয় আইন, প্রেস কাউন্সিল নীতিমালা এবং প্রতিষ্ঠানের নিজস্ব সম্পাদকীয় নিয়ম মেনে চলতে হয়।

ফেসবুক সাংবাদিক: এদের কোনো প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নেই। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি বা অনুমোদনহীন পেজই এদের একমাত্র মাধ্যম। কোনো আইন বা নীতিমালার তোয়াক্কা এরা করে না।

প্রকৃত সাংবাদিক: একটি সংবাদ প্রকাশের আগে তারা তথ্যের সত্যতা যাচাই করেন, ঘটনার গভীরে যান এবং উভয় পক্ষের বক্তব্য (Balanced Reporting) নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন।

ফেসবুক সাংবাদিক: দুই-চার লাইনের বানান ভুলে ভরা ফেসবুক স্ট্যাটাস বা লাইভ ভিডিওর মাধ্যমে এরা তথাকথিত নিউজ দেয়। এদের মূল লক্ষ্য থাকে চমক তৈরি করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করা।

প্রকৃত সাংবাদিক: সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র প্রশাসনের সামনে তুলে ধরে জনকল্যাণ নিশ্চিত করাই প্রকৃত সাংবাদিকদের মূল লক্ষ্য।

ফেসবুক সাংবাদিক: এদের মূল উদ্দেশ্যই থাকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি। সুযোগ পেলেই এরা মাগুর মাছের মতো জাঁকিয়ে বসে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে।

সোনারগাঁওয়ের স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, এই অপ-সাংবাদিকতার কারণে পেশাদার সাংবাদিকদের প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সাংবাদিকতার মতো একটি পবিত্র পেশাকে কলঙ্কমুক্ত করতে এই ধরণের ‘ফেসবুক সাংবাদিকদের’ অপকর্মের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন