শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে মিশুক ছিনতাই, দিশেহারা চালক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনব কৌশলে এক অটো-মিশুক চালককে পথে বসিয়ে দিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার সকালে উপজেলার দিঘীরপাড় এলাকায় যাত্রীবেশে থাকা এক ছিনতাইকারী ‘ফাইল আনার’ নাটক সাজিয়ে ১ লক্ষ ৭ হাজার টাকা মূল্যের মিশুকটি নিয়ে চম্পট দেয়।

মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী সেজে দিঘীরপাড় যাওয়ার কথা বলে মিশুক ভাড়া করা হয়। গন্তব্যে পৌঁছানোর পর চালক বিষা বর্মনকে (৫১) একটি ফাইল আনতে সামনে পাঠানো হয়। চালক ফাইল আনতে গেলে মাত্র ২ মিনিটের মাথায় গাড়ি ও তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সেলিম জানান, ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে কারোর বোঝার উপায় ছিল না এটি ছিনতাই। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য উপায়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন