শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ফেক আইডি দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেক ও ভূয়া আইডি ব্যবহার করে দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

জানা যায়,  যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাজহারুল ইসলাম এবং কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সামাজিক অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সাধারণ মানুষের পক্ষে কাজ করে আসছেন। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেক আইডি ব্যবহার করে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তবে এ ধরনের অপপ্রচার কখনোই সত্যকে আড়াল করতে পারবে না।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। যারা সত্য তুলে ধরেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো মানে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা। 

তারা আরও বলেন, তারা সবসময় সাধারণ মানুষের কথা বলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন। তাই তাদের সম্মান ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যারা ফেক আইডির আড়ালে থেকে অপপ্রচার চালাচ্ছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই দুই সাংবাদিকের পক্ষে সমর্থন জানিয়ে লিখেছেন, সত্য প্রকাশের পথ কখনো থেমে থাকে না। অপপ্রচার চালিয়ে সৎ সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না।

সচেতন মহল মনে করছে, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রক্ষায় প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন