শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ভুয়া আইডির কবলে ইলিয়াস, থানায় জিডি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলিয়াস শাহ (৪৫) নামের এক ব্যক্তির ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গত ২৬ ফেব্রুয়ারি সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১৩২৯।

জিডি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা 'soikot prodhan' এবং 'Abraham Jabed' নামক দুটি ভুয়া (Fake) ফেসবুক আইডি ব্যবহার করে ইলিয়াস শাহ ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করছে। অপপ্রচারে তাকে ‘মাদক ব্যবসায়ী’ ও ‘নারী ব্যবসায়ী’ হিসেবে উপস্থাপন করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।

ভুক্তভোগী ইলিয়াস শাহ জানান, দীর্ঘ দিন ধরে তিনি ফেসবুক ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ করেই গত বছরের আগস্ট মাস থেকে এই আইডিগুলো থেকে তার ছবি ব্যবহার করে মিথ্যা বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। 

তিনি আরও জানান, এই ধরনের মিথ্যা অপপ্রচারের ফলে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও সামাজিক মর্যাদাহানির শিকার হচ্ছেন। ভবিষ্যতে কোনো বড় ধরনের অপকর্মের দায় যেন তার ওপর না পড়ে, সেজন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন