সোনারগাঁয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বৃদ্ধাকে হুইলচেয়ার উপহার দিলেন ফারুক আহমেদ
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
শুক্রবার (২৯ মে) দুপুরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বানিনাথপুর শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার মায়ের চলাচলের সুবিধার্থে তার বাসায় গিয়ে এই হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ফারুক আহমেদ এই মানবিক সহায়তা প্রদান করেন।
হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকারিয়া সালেহ স্বপন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, আবু সাইদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বি জুয়েল এবং আলাউদ্দীন আর্মি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আসল রাজনীতি। ফারুক আহমেদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে তারা সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন