শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে চুন মাফিয়াদের দাপটে কোণঠাসা তিতাস

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি, মুক্ত বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন ও ঢালাই সামগ্রী উৎপাদনের দায়ে ৬টি কারখানার স্থাপনা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে  এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ৪টি চুন তৈরির কারখানা ও ২টি ঢালাই কারখানা কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করে আসছিল।

প্রশাসনের নির্দেশে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে কারখানাগুলোর দেয়াল, চুল্লি এবং অবকাঠামো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মূল লাইন থেকে অবৈধ সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালে কারখানাগুলোর মালিক বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আগেই সটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। মালিকপক্ষ পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কারখানা মালিকরা পালিয়ে থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না। তিতাস গ্যাসের পক্ষ থেকে নিয়মিত আইনি প্রক্রিয়ায় এসব মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার সুরজীত সাহা বলেন,জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে আমরা কোনো আপস করব না। অবৈধ ব্যবহারকারীদের শিকড় উৎপাটন করতে আগামীতে অভিযানের পরিধি আরও বাড়ানো হবে। এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন