শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে সরকারি সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে তিতাস

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  অবৈধভাবে গড়েউঠা ৩টি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্তৃপক্ষ। 

 বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে তিনটি অবৈধ চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কারিগরি সহায়তায় ছিলেন তিতাস গ্যাস মেঘনা জোনের ম্যানেজার সুরজিত সাহাসহ প্রতিষ্ঠানের একটি বিশেষ দল। সংযোগ বিচ্ছিন্নের পর এস্কেভেটর (ভেকু) দিয়ে কারখানার অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালে কারখানা মালিকরা গাঢাকা দেওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় জ্বালানি অপচয় রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে, তাদের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিতাস গ্যাস মেঘনা জোনের ম্যানেজার সুরজিত সাহা জানান, দীর্ঘদিন ধরে এই কারখানাগুলো তিতাসের মূল পাইপলাইন থেকে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছিল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।


শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন