শিরোনাম ::
শিরোনাম ::

শিক্ষার্থীর নৈতিক বিকাশে শিক্ষকদের সুনাগরিক হওয়া জরুরি, সিদ্দিক জুবায়ের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি: মুক্ত বাংলাদেশ 

একজন শিক্ষক যখন নিজে আদর্শ হয়ে ওঠেন, তখনই কেবল একটি জাতি আলোকিত হওয়ার পথ খুঁজে পায়। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এভাবেই শিক্ষকতার মহত্ত্ব ও শিক্ষার্থীর নৈতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের।

এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁ আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্দিক জুবায়ের তার বক্তব্যে আধুনিক শিক্ষার সংজ্ঞা কেবল জিপিএ বা ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান।  তিনি বলেন, একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়তে হলে শিক্ষকদের আগে সুনাগরিক হতে হবে। শিক্ষকদের আচরণ ও ব্যক্তিত্ব যেন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

প্রাথমিক পর্যায় থেকে মেধার সঠিক পরিচর্যাই ভবিষ্যতে দেশকে যোগ্য নেতৃত্ব উপহার দিতে পারে। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

প্রতিভার স্বীকৃতি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রত্যয় এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ এডুকেশন পার্লামেন্টের আহ্বায়ক মিজানুর রহমান খান। সদস্য সচিব মো: রিয়াজুল করিম। কোষাধ্যক্ষ মো: হানিফ। সদস্য রুবেল মিয়া। বিএনপি নেতা মাসুম রানা।

অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মেধা তালিকার ভিত্তিতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের চোখে-মুখে আগামীর আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়।

বক্তারা এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন