মায়াদ্বীপে বজ্রপাত সচেতনতায় মাঠে এসএসটিএফ
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
শুক্রবার ফসলের মাঠে সরাসরি কৃষকদের মাঝে গিয়ে বজ্রপাত থেকে আত্মরক্ষার বিভিন্ন কৌশল ও জরুরি বার্তা পৌঁছে দেন সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবক।
এসএসটিএফ-এর সাধারণ সম্পাদক রাশিম মোল্লার নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে মাঠপর্যায়ে অংশ নেন সাংবাদিক ও স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক মাসুদ রানা।
কর্মসূচিতে কৃষকদের সচেতন করে বলা হয়, আকাশে মেঘের ডাক শুনলেই কালবিলম্ব না করে খোলা মাঠ ছাড়তে হবে। এছাড়া বজ্রপাতের সময় উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি, জলাশয় ও নৌকায় অবস্থান করা এবং মোবাইল ফোন ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত এখন অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগে রূপ নিয়েছে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিক ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ালেই এই অকালমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
উল্লেখ্য, ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের পর এবার মায়াদ্বীপে এই কার্যক্রম চালানো হলো। আগামীতেও দেশের বিভিন্ন উপকূলীয় ও চরাঞ্চলে এই জনসচেতনতামূলক ধারা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন