শিরোনাম ::
শিরোনাম ::

যুবদল নেতা সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার (২২ জুন) মধ্যরাতে ঢাকাস্থ মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, যেসব অভিযোগের ভিত্তিতে এমপি পুত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছিল প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কি অভিযোগে নেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়গুলো তদন্তের আওতায় রেখেছি, আপাতত বিষয়টি নিয়ে তদন্ত করছি বিস্তারিত পরে বলা সম্ভব।

খাইরুল ইসলাম সজীব এমপিপুত্র ছাড়াও নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। বিভিন্ন অভিযোগে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হলে যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন