শিরোনাম ::
শিরোনাম ::

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ৪ গাড়ি দুমড়েমুচড়ে আহত ৬

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় একটি দ্রুতগতির লরির ধাক্কায় অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ১১টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি লরি টোলপ্লাজা পার হওয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে। এতে লরিটি তার সামনে থাকা একটি মাইক্রোবাস, তিনটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। লরির তীব্র ধাক্কায় মুহূর্তের মধ্যে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং এ সময় বিভিন্ন গাড়িতে থাকা অন্তত ছয়জন যাত্রী আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত লরিটি ব্রেক ফেল করায় সামনে থাকা তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা বা স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় সেখানে কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন