শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে গ্যাস চোরদের পকেটে সরকারের কোটি টাকা!

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ছবি; মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানকালে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে কারখানাগুলোর ১০টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ কারখানাগুলো থেকে বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানটি উপজেলার ঝাউচর বালুর মাঠ, ঝাউচর মসজিদ সংলগ্ন এলাকা, প্রতাপেরচর আব্দুল মোনেম কারখানা এলাকা এবং প্রতাপেরচর সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজের পাশে পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড সোনারগাঁ শাখার ম্যানেজার শবিউল আওয়াল জানান, সরকারি সম্পদ ও রাষ্ট্রীয় জ্বালানি অপচয় রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানা পরিচালনা আসছিল, তাদের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাসের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাসের একটি দক্ষ কারিগরি দল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন