জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পাশে থাকার প্রত্যয় এমপি মান্নানের
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় এমপি মান্নান আরও বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই বিপ্লবের প্রতিটি বীর যোদ্ধার অবদানকে গভীরভাবে মূল্যায়ন করে। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকব।
সোনারগাঁ এলাকায় আন্দোলনের ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের বিষয়ে সংসদ সদস্য জানান, এই উপজেলায় এখন পর্যন্ত ৩ জন শিক্ষার্থীর শাহাদাত বরণের তথ্য পাওয়া গেছে। এছাড়া বহু ছাত্র ও সাধারণ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা পরিষদে তাদের একটি তালিকা প্রস্তুত রয়েছে। সরকারি যেসব সুযোগ-সুবিধা ও অনুদান আসবে, তা যেন এই পরিবারগুলো সবার আগে পায়, সেটি নিশ্চিত করা হবে।
স্মরণসভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের আত্মার মাগফিরাত এবং সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।
এছাড়াও শরিক দলগুলোর মধ্যে জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী এবং জাতীয় যুব শক্তির (এনসিপি) যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদসহ যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে অংশ নেওয়া সাধারণ ছাত্র-জনতা এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন