প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রকাশঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি গাড়ির চাপায় এক অজ্ঞাতপরিচয় যুবক (১৮) নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে মোগরাপাড়া চৌরাস্তার আফিয়া সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, দুপুরে ওই যুবক আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনের সড়ক দিয়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন