শিরোনাম ::
শিরোনাম ::

অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় এই নুরুজ্জামান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে নগদ ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোঃ রতন (৩৬) বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৪০) ও নুর বানু (৪৫), এবং মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের বাসিন্দা রিপন (৪৫) ও তার স্ত্রী ফারহানা (৩৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের বাসিন্দা মোঃ রতনকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখায় প্রধান অভিযুক্ত নুরুজ্জামান। অন্যান্য বিবাদীদের ইন্ধনে প্রায় দুই বছর আগে চার মাসের মধ্যে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নুরুজ্জামান তার কাছ থেকে নগদ ৬ লাখ টাকা ও মূল পাসপোর্ট গ্রহণ করে।

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিদেশে না পাঠিয়ে নানা টালবাহানা শুরু করে বিবাদীরা। একপর্যায়ে তারা বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে প্রায় এক বছর আগে রতনের পাসপোর্ট ফেরত দেয় এবং দ্রুত টাকা বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে।

সর্বশেষ গত ৫ আগস্ট (২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ভিটিকান্দি এলাকায় ১ নম্বর বিবাদী নুরুজ্জামানের কাছে নিজের পাওনা টাকা ফেরত চাইতে গেলে রতনকে গালাগাল, অপমান-অপদস্থ এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।

ভুক্তভোগী মোঃ রতন জানান, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। পাওনা টাকা উদ্ধার ও প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন