সোনারগাঁয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
![]() |
| প্রতিক ছবি |
গত সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই যুবককে রাতে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আটককৃত যুবক ইয়ানবী (৩২) তিনি বরাবো ভড়ভিটা এলাকার মনজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানবী নামের ওই যুবক গত সোমবার বিকেলে মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় লোকজন তাঁকে সনাক্ত করেন। পরে তাকে আটক করা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ওই যুবক মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, কোরআন অবমাননার দায়ে স্থানীয় লোকজনের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন