প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সোনারগাঁয়ে ট্রলারডুবি, নিখোঁজ একই পরিবারের ৪
প্রকাশ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যোগ দিতে আসার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
নিখোঁজরা হলেন,হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমর্দী গ্রাম থেকে আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে ট্রলারটি রওনা হয়। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আমান কোম্পানির একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া রায়েশা বেগমকে গুরুতর অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বজনরা নদীতে তৎপরতা চালাচ্ছেন।
বিস্তারিত আসছে.....

একটি মন্তব্য পোস্ট করুন