শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১৭ জন গ্রেফতার

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৬ আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে মাদক মামলার ৩ আসামি, ৩ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ২ আসামি রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে শেখের হাট এলাকার মোঃ শাহ জালাল (৩২), পাঁচানী এলাকার মোঃ রাসেল (২৭) ও উত্তর খংসারদী এলাকার মোঃ আওলাদ হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে সোনারগাঁয়ের টানপাড়া এলাকার মিনু (৫০), শরীয়তপুরের মোঃ নয়ন (৪০) ও কিশোরগঞ্জ সদর এলাকার মোঃ এমদাদুল হক (১৯)কে।

বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ৬ জন হলেন—জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ রিফাত (২১), বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ সাইফুল ইসলাম (৩৬), সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলমগীর (২৮), নারায়ণগঞ্জ জেলা মোটর চালক লীগের সদস্য আলমগীর (৪৫), মোগড়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম (৪০) এবং সাদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাজ্জল হোসেন (৫৫)।

এ ছাড়া নিয়মিত মামলায় ময়মনসিংহের ভালুকা এলাকার মোঃ হোসেন আলী (৩৩) ও ফুলবাড়ীয়া এলাকার মোঃ রবিন মিয়া (২০)কে গ্রেফতার করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার মোঃ ইউসুফ, আলমদি দক্ষিণপাড়া এলাকার মোঃ সাইদুল ইসলাম (৪২) এবং সোনারগাঁয়ের বাড়ী চিনিশ এলাকার মোঃ মোতাহারকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতার ১৭ জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন