শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ  সুমন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

পুলিশ জানায়, সুমনের বসতঘরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন যে, এগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ সময় আলী নুর নামে আরেক সহযোগীর নাম প্রকাশ করেন তিনি, যাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

পুলিশের সিডিএমএস (CDMS) তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে আগে থেকেই ২০০৯ ও ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ ও মাদক দমনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন