শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলার ডুবে নারী নিহত,নিখোঁজ একই পরিবারের ৪ জন

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একই পরিবারের চারজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে রায়েসা বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় নয় জনকে জীবিত উদ্ধার করা হলেও একই পরিবারের চারজন এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হোমনা থেকে ট্রলারে করে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে যায়।

নিখোঁজ ব্যক্তিরা হলেন,হেলাল উদ্দিন (৫৫), তার ছেলে সজীব (২৪), মেয়ে সামিয়া (১৭) ও শিশু সন্তান সামিন (৫)। নিহত রায়েসা বেগমসহ নিখোঁজ সবাই কুমিল্লার হোমনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাত্রা করেছিলেন তারা। সোনাময়ী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ঝড় শুরু হলে ট্রলারটি নদীতে ডুবে যায়। কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে জীবিত উদ্ধার করে। পরে রায়েসা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ওই ট্রলারে যাত্রীদের পাশাপাশি দুটি গরু ও একটি খাসিও ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে একজন নারীকে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনকে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কথা রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন