শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে সরকারি রাজস্ব বিএনপির পকেটে

সোনারগাঁয়ে সরকারি রাজস্ব বিএনপির পকেটে
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫টি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় কারখানাগুলো এক্সক্যাভেটর (ভেকু)'র মাধ্যমে কারখানার স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

সোমবার ( ৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জ্বালানী মন্ত্রণালয়ের নির্বাহী মেজিস্টিস শিমন সরকার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মুজাফফর আলী ফাউন্ডেশনের পাশে ১টি, ঝাউচর বালুর মাঠ এলাকায় পাশে ১ টি, ঝাউচর জামে মসজিদের পাশে ১ টি, প্রতাপেরচর মুনায়েম কোম্পানির পাশে ২ মোট পাঁচটি চুন কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো ভেঙে ফেলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছে,  দেশে তীব্র গ্যাস সংকট, ঝাউচর এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যাক্তিরা অবৈধভাবে এসব কারখানা পরিচালনা করছে। এতে পরিবেশ যেমন হুমকির মুখে তেমনি স্থানীয় এলাকাবাসী ভোগান্তিতে রয়েছে। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড সোনারগাঁ শাখার ম্যানেজার সুরজিত সাহা বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সরকারের রাজস্ব রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে কোনো ধরনের অবৈধ ব্যবহারকারীকে ছাড় দেওয়া হবে না। যেখানেই অনিয়ম বা অবৈধ লাইনের তথ্য পাব, সেখানেই সংযোগ বিচ্ছিন্নসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন