শিরোনাম ::
শিরোনাম ::

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ৩ ছাত্রের মৃত্যু

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সোনারগাঁয়ের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলশিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো,মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (আব্দুল হাকিম, ১৪)। তারা মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয়রা জানায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থীরা। পরে তারা স্কুলে না গিয়ে কয়েকজন বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজনই পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে ঢাকা থেকে আসা ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে প্রথমে জমজ দুই ভাই আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করে। পরে নিখোঁজ অপর শিক্ষার্থী আবিরেরও মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম জানান, মেঘনা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীকে উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ অভিযান চালায়। পরে তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন